সাউথইস্ট ব্যাংক প্রথম আইএসও ৯০০১:২০১৫ সনদ অপ্রণ

0
124

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি আন্তর্জাতিক বিভাগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) বাস্তবায়নের প্রেক্ষিতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রা. লিমিটেডের কাছ থেকে আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। ইতিপূর্বে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং মানবসম্পদ বিভাগ যথাক্রমে আইএসও ২৭০০১:২০১৩ এবং ৯০০১:২০১৫ সনদ অর্জন করে।
সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ব্যুরো ভেরিটাসের (বাংলাদেশ) সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট, সার্টিফিকেশন মাহমুদুল ইসলাম খানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। এ ছাড়াও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লোকাল কনসাল্টিং পার্টনার, আইওটা কনসাল্টিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।