ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।
তথ্যানুসারে ডিএসইতে ৫ অক্টোবর ঢাকা ব্যাংকের শেয়ারের সবশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। ব্যাংকটির মোট শেয়ারের ৪০ দশমিক ৯৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।







