ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ইফেক্টিভ অডিটিং : টুলস অ্যান্ড টেকনিকস শীর্ষক দিনব্যাপী কর্মশালা ৫ অক্টোবর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মো, আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কেএম মুনিরুল আলম আল-মামুন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম।
বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মু. আলাউদ্দীন হোসেন, জয়েন্ট ডাইরেক্টর মো. শাহাদাৎ হোসেন, ডেপুটি ডাইরেক্টর লেনিন আজাদ পলাশ ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু. মিজানুর রহমান। এ ছাড়া আইবিটিআরের বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।













