আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৩২ কোটি ৪৪ লক্ষ ৩ হাজার ৯৮টি
শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ
১০৭২ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৩.১৬ পয়েন্ট কমে ৫৪৮৩.০০ ডিএস-৩০ মূল্য সূচক ১৮.০৫ পয়েন্ট কমে ২০৬৯.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৪৩ পয়েন্ট কমে ১১০৮.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ডোমিনেজ স্টিল, জেনেক্স ইনফোসিস, এনসিসি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সানলাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, সোনারগাঁও টেক্সটাইল, নাভানা ফার্মা, এশিয়টিক ল্যাব্রেটরিজ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আনোয়ার গ্যালভানাইজিং, সেনা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, অ্যাপেক্স স্পিনিং, ক্রাউন সিমেন্ট, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস ও বিডি অটোকারস। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এএফসি এগ্রো, পিএইচপি ফার্স্ট মি. ফা.,নাহী অ্যালুমিনিয়াম, ফারইস্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, এস.এস. স্টীল, ডেফোডিল কম্পিউটারস, মিথুন নিটিং, মাইডাস ফাইন্যান্স ও সিলভা ফার্মা।






