ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এসএম শামছুল আলম। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম, পরিচালক এসএম নূরুল আলম রেজভী ও এসএম মঞ্জুরুল আলম অভি এবং স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, অধ্যাপক মো. সাদিকুল ইসলাম ও আখতার মতিন চৌধুরী। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমাসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার। সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...







