ভিসা ও আইএফআইসি ব্যাংকের ক্রস-বর্ডার ক্যাম্পেইনে বিজয়ী শাহরিয়ার

0
131

ক্রস-বর্ডার ক্যাম্পেইনে অগাস্ট-সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ লেনদেন করে বিজয়ী হয়েছেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক শাহরিয়ার আহমেদ। ২১ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে শাহরিয়ারকে পুরস্কৃত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি আইএফআইসি ব্যাংক জানিয়েছে। ক্রস-বর্ডার ক্যাম্পেইনটি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ভিসা ও আইএফআইসি ব্যাংক যৌথভাবে আয়োজন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ইসলাম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদের হাতে এক লাখ টাকার গিফট ভাউচার তুলে দেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দ মনসুর মোস্তফা গ্রাহকদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালানোর আগ্রহ প্রকাশ করেন।