যমুনা ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে’র চুক্তি স্বাক্ষর

0
159

যমুনা ব্যাংক পিএলসি এবং হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হিমছড়ি কক্সবাজার গত ৯ ডিসেম্বর ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও নূর মোহাম্মদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাজউদ্দিন মাহমুদ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআইও এ কে এম আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির আওতায় বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস যমুনা ব্যাংকের কার্ডধারী ও কর্মকর্তাদের রুম ভাড়ায় ৪০, খাবারে ১০ এবং ব্যাঙ্কুয়েট হলে ১৫ শতাংশ ছাড় প্রদান করবে।