আইএফআইসি ব্যাংকের নেতৃত্বে পটুয়াখালীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ

0
34

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে পটুয়াখালীতে দুদিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কর্মসূচির উদ্বোধনীর দিন রোববার অতিথি ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সেমিনার ও সম্প্রসারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১-এর পরিচালক আ ন ম মঈনুল কবীর। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল বসার, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, পটুয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনার ও সম্প্রসারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ক্যাশলেস প্রযুক্তিনির্ভর লেনদেন প্রক্রিয়া সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।