ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে এ অংশীদারত্বের চুক্তিটি সম্প্রতি গ্রীন ডেল্টার প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি সরাসরি ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এ ইন্স্যুরেন্স পলিসিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, মোটরযান বীমা, শস্য বীমা এবং ভ্রমণ বীমা। গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের শাখা, এসএমই ইউনিট এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটসহ বিস্তৃত নেটওয়ার্কজুড়ে এ ইন্স্যুরেন্স পরিষেবাগুলো গ্রহণ করতে পারেন। তিন বছর মেয়াদি চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেন, ডিএমডি ও রিটেইল ব্যাংকিং প্রধান মাহীয়ুল ইসলাম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এএমডি সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওয়াফী শফিক মিনহাজ খান প্রমুখ।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














