মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কমিউনিক-আইবিএর যৌথ উদ্যোগে আর্থিক সচেতনতাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সসমৎ্রতি বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. আইরিন আখতার। সূচনা বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড রিটেইল লায়াবিলিটি ও ফাইন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের ম্যানেজার মোহাম্মদ ফারুক উর রহমান এবং হেড অব রিটেইল সেলস মো. আশরাফুল ইসলাম।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













