বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

0
27

২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও গরিব পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম এবং চকরিয়া শাখার ব্যবস্থাপক মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও গরিব পরিবারে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।