ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ফলে অ্যাসোসিয়েশনের দেড় হাজারের বেশি সদস্য ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ব্যাংকিং সেবা পাবে। ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বিআইএএ সভাপতি মো. নুরুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তাহের হাসান আল মামুন, হেড অব ট্রানজেকশনাল ব্যাংকিং জাবেদুল আলম, হেড অব পেমেন্টস অ্যান্ড ট্রানজেকশনস তাহের মৃধা এবং ক্লাস্টার অ্যান্ড বিজয়নগর ব্রাঞ্চ ম্যানেজার শমির মিত্র। অন্যদিকে, বিআইএএর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাহালুল মনসুর, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী ফরিদ আহমেদ প্রমুখ।
সর্বশেষ
পূবালী ব্যাংকের ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা ২৫ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের...
কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১তম উপশাখার উদ্বোধন
দেশের ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে অত্যাধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিয়ে চট্টগ্রামের হাটহাজারি শাখার অধীনে কাটিরহাট উপশাখা চালু করেছে ঢাকা...
নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব চালু করল এনআরবি ব্যাংক
প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের সেবা চালু...
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত...
এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি...














