যমুনা ব্যাংক ফাউন্ডেশন বন্যার শুরু থেকেই দেশের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। নিজস্ব উদ্যোগে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ৯টি ইউনিয়নে ৫০১টি পরিবারের মাঝে ১৩ ধরনের খাদ্য উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়াও বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য কুমিল্লা জেলা প্রশাসনকে স্পিডবোট প্রদান করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ৫০০টি পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী, শিশুখাদ্য, ওষুধ, গবাদিপশুর খাদ্য প্রদান চলমান রয়েছে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













