প্রান্তিক গ্রাহকদের ঋণ বিতরণে উত্তরা ব্যাংকের উদ্যোগ

0
83

প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে উদ্যোগ জোরদার করেছে উত্তরা ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকটি লিড ব্যাংক হিসেবে এবং পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করেছে। উত্তরা ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০, ৫০, ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এসব ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উত্তরা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেব্টর মো. রাফিউল ইসলাম। এ সময় ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের প্রান্তিক গ্রাহক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।