পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

0
103

পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপক এবং করপোরেট শাখা প্রধানদের অংশগ্রহণে ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। ট্রেজারি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো, রফিকুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৬ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।