কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

0
7

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মো. মুফতি লুকমান হাসান, কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।