সমাজের সর্বস্তরের মানুষের কাছে আধুনিক প্রযুুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৮ নভেম্বর রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক খন্দকার শাকিব আহমেদ ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আজীম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এফ. এম. নেওয়াজ আলী, মহাখালী শাখার ব্যবস্থাপক মাহমুদুল শামীম তালুকদার, বনানী শাখার ব্যবস্থাপক একেএম ইকবাল, করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।













