ইসলামী ব্যাংকে নবনিযুক্ত নিরাপত্তাকর্মীদের ওরিয়েন্টেশন

0
83

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত নিরাপত্তাকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল এএসএম রেজাউল করিম, এসইভিপি একেএম কাউসার আলম, ভিপি লেফটেন্যান্ট কর্নেল (অব.) কেএফএ সোহেল এবং এভিপি মোহাম্মদ সানাউল্লাহ।