নতুন ঠিকানায় করপোরেট অফিস উদ্বোধন করল এমটিবি ক্যাপিটাল

0
22

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সম্প্রতি তাদের স্থানান্তরিত করপোরেট অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত। আগে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।
নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ভাইস চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের মধ্যে ছিলেন এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল ইসলাম, গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহমাদ, মো. বখতিয়ার হোসেন ও মো. শাফকাত হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের সিইও সুমিত পোদ্দার।