দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
28

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে গলফ গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মনজুর মফিজ এবং ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএসসহ ব্যাংকের শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।