ট্রাস্ট ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন এলাকায় জলসিঁড়ি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, কোয়ার্টার মাস্টার জেনারেল, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সর্বশেষ
১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফের চুক্তি
দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির...
এসআইবিএলের সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসির সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর...
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ উদ্যোগে নারী সহকর্মীদের স্বাস্থ্য সচেতনতা সেশন
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট...
ভিসা পেমেন্ট পাসকি চালু করল ইবিএল
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসার সহযোগিতায় বাংলাদেশে ভিসা পেমেন্ট পাসকি চালু করেছে। এর মাধ্যমে অনলাইন লেনদেনে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ডভিত্তিক...
ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহে সিটিজেনস ব্যাংক
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) গ্রাহকরা এখন থেকে সিটিজেনস ব্যাংক পিএলসির সব শাখা, উপশাখা ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।...













