ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানদণ্ড, আইএফআরএস এস১- সাসটেইনেবিলিটি ডিসক্লোজার্স ও আইএফআরএস এস২- ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার্স অনুসারে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিবেদনটি উন্মোচন করেন ইবিএল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আলী রেজা ইফতেখার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শাহীন ও সিএফও মাসুদুল হক সর্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রেগুলেটরি রিপোর্টিং প্রধান মৌরী রেজওয়ানা, ভারপ্রাপ্ত প্রধান ঝুঁকি কর্মকর্তা মহদিয়ার রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নাফিস আহমেদ এবং জ্যেষ্ঠ পরিবেশগত ও সামাজিক ঝুঁকি বিশেষজ্ঞ তানভীর হাসান।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













