এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

0
83

এবি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজি ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মুহম্মদ নজরুল ইসলাম। পদোন্নতির আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুহম্মদ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের সাবেক সভাপতি ছিলেন। পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাকে ২০১৫ সালে বিশ্বের ১০০ জন সবচেয়ে মেধাবী এইচআর সম্মাননায় ভূষিত করে।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন।