গ্রাহকসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে নতুন দুটি ডিজিটাল সেবা চালু করেছে উত্তরা ব্যাংক পিএলসি। এর মাধ্যমে একজন হিসাবধারী উত্তরা ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে চেক ছাড়াই সরাসরি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ৩ মে ব্যাংকের করপোরেট শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বই ছাড়াই কিউআর কোড স্ক্যান করে ক্যাশ উত্তোলন এবং আধুনিক ক্যাশ রিসাইক্লার মেশিন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্ভাবনী সেবা দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও সিআরএম সেবারও উদ্বোধন করা হয়, যা গ্রাহকদের নগদ জমা ও উত্তোলন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম, খন্দকার আলী সাব্বান, মো. রাফিউল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নতুন এ ডিজিটাল সেবা ব্যাংকিং কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...














