পুঁজিবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারীর আস্থা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক আইন, বিধিবিধান এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
সেপ্টেম্বর ২৯-৩০ দুদিনব্যাপী পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে ডিএসইর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও ডিএসইর উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।







