নারী গ্রাহকদের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান গো গার্লসের আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসির নীরা গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী এবং গো গার্লসের সোনিয়া রেফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী; সুমাইয়া সুমা, কাস্টমার রিলেশনশিপ অফিসার, গো গার্লস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













