শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

0
149

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯০তম সভা ২৪ ডিসেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্বাারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরিয়াহ সুপারভাইজারি কমিটির সম্মানিত সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান ও মুফতি আব্দুল্লাহ মাসুম উপস্থিত ছিলেন। তা ছাড়া সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।