পূবালী ব্যাংক পিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত

0
172

বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত পূবালী ব্যাংক পিএলসির ১৫০০তম পরিচালনা পর্ষদ সভা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে সভাস্থলে পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করেন পরিচালনা পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান মনজুরুর রহমান ও পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান মনজুরুর রহমান। উল্লেখযোগ্য যে, পূবালী ব্যাংক বেসরকারি খাতে রূপান্তরের পর ১৯৮৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাতেও সভাপতিত্ব করেছিলেন মনজুরুর রহমানÑ যা ব্যাংকের নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারকে বিশেষভাবে তুলে ধরে।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, আরিফ আহমদ চৌধুরী, শাহিনুজ্জামান কবির, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. শাহদীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং বিকল্প পরিচালক নাদির আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইছা, মহাব্যবস্থাপক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানি সেক্রেটারি মো. আনিসুর রহমান, মহাব্যবস্থাপক ও চিফ প্রটোকল অফিসার (পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) মো. শাহ আলম পরিচালনা পর্ষদ সভার আনুষ্ঠানিক উদযাপন পর্বে উপস্থিত ছিলেন।