পর্দা উঠল ৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫

0
163

শুরু হলো চার দিনব্যাপী ৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫। গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৬ ডিসেম্বর। এদিন আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, (এলপিআর)।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অব.); আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, সিইউপি (বার), এনডিসি, পিএসসি, জি+, এমফিল (এলপিআর); আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি; সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি; পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.); পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।