সোনালী ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

0
114

সোনালী ব্যাংক পিএলসির দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির (অ্যালকো) ২৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যালকোর চেয়ারম্যান ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জিএম ও অ্যালকো কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক দায় ও সম্পদের চিত্র তুলে ধরা হয় ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।