ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা

0
170

বায়িং হাউস সেক্টরে ঝামেলাহীন ট্রেড ও পেমেন্ট সল্যুশনের প্রসারে বাংলাদেশ গার্মেন্ট হাউস অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিজিবিএ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় শতাধিক বায়িং হাউস মালিক এবং শিল্প নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম কর্মশালার উদ্বোধন করেন। আয়োজনে সভাপতিত্ব করেন বিজিবিএর সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। তিনি এই সেক্টরে ব্র্যাক ব্যাংকের সম্পৃক্ততা ও সহযোগিতার ব্যাপক প্রশংসা করেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেড ডেভেলপমেন্ট আবু শফিক কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি দেশের বায়িং হাউস কমিউনিটিকে সহায়তার জন্য ব্র্যাক ব্যাংকের আধুনিক, ব্যবহারবান্ধব ও সুবিধাজনক ট্রেড ও পেমেন্ট সল্যুশন তুলে ধরেন। এ সময় বিজিবিএর ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুর রহমান এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং ব্রাঞ্চ টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।