শাহজালাল ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচি

0
76

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে ১৮ অক্টোবর চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিটি ব্যাংকের চলমান উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য সিএমএসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও আর্থিক জ্ঞান বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মিসেস জেসমিন আক্তার; বাংলাদেশ ব্যাংকের (চট্টগ্রাম অফিস) পরিচালক মো. আরিফুজ্জামান ও পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান; শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও এমএম সাইফুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম জোনাল প্রধান রাশেদ সরওয়ার এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম এবং ব্যাংকের দশটি আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ও করপোরেট প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।