নেত্রকোনার কেন্দুয়ায় দেশের প্রথম উপশাখা চালু করল জনতা ব্যাংক

0
107

জনতা ব্যাংক পিএলসি প্রান্তিক জনপদে ব্যাংকিং সেবা বিস্তৃতির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দেশের প্রথম উপশাখা চালু করেছে। এ উপলক্ষে ২০ অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে কেন্দুয়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফয়েজ আলম। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হক তালুকদার উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। এ সময় বিভাগীয় এবং আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।