শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা অনুষ্ঠিত

0
89

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।