ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক

0
102

এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) চালু করেছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত।
বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মো. আয়ুব আলী। এ সময় এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান একেএম বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।