মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা ২৫ জুন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান।
এজিএমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) এবং মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির; পরিচালক এএসএম. ফিরোজ আলম, এম. আমানউল্লাহ, আলহাজ মোশাররফ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা, পিএইচডি; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও ড. তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।














