পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

0
37

পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।