সিটি ব্যাংক ও এইচএসবিসির চুক্তি

0
60

সিটি ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংককে এমপ্লয়ি ব্যাংকিংয়ের সব ধরনের সুবিধা প্রদান করবে। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিতিতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসির ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও মো. মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার, এমপ্লয়ি ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।