এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য মাইন্ড ম্যাটারস : ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে, যা ব্যাংকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান।
এনসিসি ব্যাংকের ১৪২ জন নারী কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন শাখার নারী কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন।














