ব্যাংকিং খাতে সরকারের ঋণ কমছে

0
91

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কর আদায়ে প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি থাকার পর জুনের মধ্যে আরও ২ লাখ ১৫ হাজার কোটি টাকা আদায় করতে হবে। সর্বমোট কর আদায়ের ঘাটতি ৩ লাখ ১৫ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে ঋণনির্ভর অর্থনীতিতে সরকারের জন্য নিরাপদ অর্থের উৎস হয়ে উঠেছে ব্যাংক খাত। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে ৯২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৫ হাজার ২০০ কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় এই ঋণপ্রবাহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া মূল্যস্ফীতি বাড়ার ইঙ্গিত দেয়।
গত তিন মাসের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে ১৭ হাজার ৫৯০ কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তী সরকার। তখন পুরো ব্যাংক খাতে সরকারের মোট ঋণ ছিল ৬৮ হাজার ২৩০ কোটি টাকা, যা বাজেট সহায়তার প্রায় ৭০ শতাংশ।
পরবর্তীতে ৯ এপ্রিল এই ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কমে দাঁড়ায় ১৫ হাজার ২০০ কোটি টাকায় এবং ব্যাংক খাত থেকে মোট ঋণ কমে দাঁড়ায় প্রায় ৯২ হাজার ৫০০ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বেসরকারি খাতে ঋণ গ্রহণ কম থাকায় সরকারের ঋণ নিতে কোনো সংকট হচ্ছে না।