ব্যাংকের সহকর্মী এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে এখন থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা কনসালটেশন চেম্বারের পাশাপাশি বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্টেও বিশেষ ছাড় উপভোগ করবেন। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সব কর্মী এবং তাদের স্ত্রী-স্বামী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০ শতাংশ ছাড় পাবেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল, অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস- করপোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।
Home প্রেস রিলিজ অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা














