মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি চুক্তি

0
31

মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকরা মেঘনা ব্যাংকের সব শাখায় সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো. মহিউদ্দীন মোল্লা এবং মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌ. মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।