হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এ শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান

0
25

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এ স্পন্সর বাবদ ১৫ লাখ টাকা প্রদান করেছে। ২১ জুলাই ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে স্পন্সরের চেক প্রদান করেন। ওই স্পন্সরের চেক প্রদানকালে অন্যদের মধ্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল-মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।