মো. মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ১৪ অক্টোবর যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) থেকে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এ ছাড়া তিনি যথাক্রমে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন।













