এনসিসি ব্যাংকের নতুন ডিএমডি মোঃ হাবিবুর রহমান

0
79

মো. হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ১৩ অক্টোবর যোগদান করেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসইভিপি ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২০ সালে এমটিবির করপোরেট ব্যাংকিং সেন্ট্রালাইজেশনের সময় তিনি ট্রান্সফরমেশন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
জনাব হাবিবুর রহমান ৩১ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন দক্ষ পেশাদার ব্যাংকার। তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনে করপোরেট ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল ব্যাংকিং ও ব্রাঞ্চ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ও যমুনা ব্যাংকে ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি গুলশান, বনানী ও প্রগতি সরণীর মতো গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দিয়ে সফলতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পচিালনা করেছেন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও গ্রাহক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে এমটিবিতে যোগ দেন এবং ২০১০ সালে যমুনা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি পুনরায় এমটিবিতে যোগদান করে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি এবং একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তিনি করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।