তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ১৯ অক্টোবর থেকে ২ নভেস্ব^র ২০২৫ পর্যন্ত গ্রাহকসেবা পক্ষের উদ্বোধন করেছে শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকসেবা পক্ষ পালনের উদ্যোগের অংশ হিসেবে ১৯ অক্টোবর মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী এই গ্রাহকসেবা পক্ষের শুভ উদ্বোধন করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বেসিক ব্যাংকের পরিচালক শেখ ফরিদ। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে ব্যাংকের শাখা-উপশাখা প্রধানরা ভার্চুয়াল উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে একটি আমানত পণ্য পড়ুয়া সেভিংস স্কিম চালু করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক-চলতি দায়িত্বে), প্রধান শাখা ও দিলকুশা শাখার প্রধান এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।













