আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) সোমবার এ আয়োজনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের এসভিপি তৌহিদ সিদ্দিকীসহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।













