ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

0
75

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সোমবার এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।