রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো পঞ্জিকাবর্ষে ফরেন রেমিট্যান্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করেছে। ২৯ সেপ্টেম্বর এ সাফল্যকে স্মরণীয় করে রাখতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে সাফল্য উদযাপন করেন। প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিট্যান্স সেবা, অংশীগণের আস্থা ও সর্বোপরি রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...
প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা...
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে...
এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী...













