মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

0
404

দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন লোগো ও আধুনিকায়নকৃত ওয়েবসাইট উন্মোচন করেছে। ৪ অক্টোবর রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, ডেপুটি সিইও তাবিথ আউয়াল, পরিচালক তাজওয়ার এম আউয়াল এবং পরিচালক তাফসির আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আনমসহ মাল্টিমোড গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় মাল্টিমোড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাল তীর লাইভস্টক ও লাল তীর সীড লিমিটেডের দুটি গুরুত্বপূর্ণ স্থানেÑভালুকা, ময়মনসিংহের উথুরায় অবস্থিত লাইভস্টক ফার্ম অফিস এবং গাজীপুরের বাসন, জয়দেবপুরে অবস্থিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে।
অনুষ্ঠানে মাল্টিমোড গ্রুপের গৌরবময় ইতিহাস ও অগ্রগতির পথচলা তুলে ধরা হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটির স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের শেষ পর্বে একটি বিশাল কেক কেটে উন্মোচন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মাল্টিমোড গ্রুপের এ নতুন লোগো ও ওয়েবসাইট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।